বিএনপির বিদেশ কমিটির সাড়ে তিন ঘণ্টার বৈঠক
দ্বিতীয় বারের মত বৈঠক করেছে বিএনপির বিদেশ বিষয়ক কমিটি। শনিবার বিকেল পৌনে ৫টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে রাত সাড়ে ৮টার দিকে শেষ হয়।
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
ওই সূত্র জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদেশ বিষয়ক কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আজকের বৈঠকে অন্যদের মধ্যে আবদুল আউয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ টুকু, শামা ওবায়েদ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, জেবা খান প্রমুখ অংশ নেন।
কেএইচ/এমএমজেড/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি