জাতীয় পার্টিতে যোগ দিলেন রংপুর উপজেলার বিএনপি নেতা
রংপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. সিরাজুল ইসলাম লাভলু জাতীয় পার্টিতে (জাপা) যোগদান করেছেন। সোমবার দুপুরে পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গার হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেন তিনি।
সিরাজুল ইসলাম লাভলু আগে গঙ্গাচড়া উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও খলোয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি।
যোগদানের সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, রেজাউল ইসলাম ভূইয়া, যুগ্ম-মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম-সম্পাদক এমএ রাজ্জাক খান, গোলাম মোস্তফা, সুমন আশরাফ, মিজানুর রহমান নিরু, কেন্দ্রীয় নেতা আবদুস সাত্তার, শেখ মোহাম্মদ আলী, নুরুল ইসলাম মিন্টু, আবু জাফর কামাল প্রমুখ।
এইউএ/এমএসএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি