বিএনপির আরও পাঁচ নেতা বহিষ্কার
দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির আরও পাঁচ নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- বরগুনা জেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান কবির, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক শারমিন সুলতানা আসমা, বেতাগী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপিকা আমেনা বেগম, মো. গোলাম সরোয়ার রিয়াদ খান এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি নেতা ও উপজেলা মহিলা দল সভানেত্রী নুরজাহান এলাহী ঝরনা।
দলটির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত অপর বিজ্ঞপ্তিতে পাঁচজনের বহিষ্কারের কথা বলা হয়।
কেএইচ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি