২০ দলীয় জোট ত্যাগের হুমকি ইরানের
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে তার নয়াপল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত বক্তব্য দেবেন।
ইরান জাগো নিউজকে বলেন, কিছুক্ষণের মধ্যে লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবো। আমরা জোট থেকে বের হয়ে যাওয়ার জন্য বিএনপিকে আল্টিমেটাম দেবো।
উল্লেখ্য, এর আগে সোমবার ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এ জোট থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছে। দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেএইচ/এসএইচএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী