ইসলামের খেদমতে এরশাদের অবদান দেশবাসী স্মরণ রাখবে
জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ইসলামের খেদমতে হুসেইন মুহম্মদ এরশাদের অবদান দেশবাসী চিরদিন স্মরণ রাখবে।
মঙ্গলবার বারিধারা প্রেসিডেন্ট পার্কে এতিমদের সঙ্গে এরশাদের ইফতার অনুষ্ঠানে রাঙ্গা একথা বলেন।
তিনি বলেন, ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা, শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেন এরশাদ। মসজিদ ও মাদরাসার বিদ্যুৎ ও পানির বিল মওকুফ করেছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এরশাদের কীর্তি অক্ষয় হয়ে থাকবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
এইউএ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি