রাজনৈতিক প্রজ্ঞা ছড়াচ্ছেন সাজেদা চৌধুরী
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে উদ্দেশ্য করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সৈয়দা সাজেদা চৌধুরী বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে যিনি সারাজীবন জনগণের কল্যাণে কাজ করেছেন, আমাদের মাঝে তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা ছড়িয়ে দিচ্ছেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দা সাজেদা চৌধুরীর ৮৪তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন তিনি।
রাজধানীতে আজ বুধবার সাজেদার বাসভবনে গিয়ে এ শুভেচ্ছা জানান স্পিকার। এ সময় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াও বর্ষিয়ান এই রাজনীতিবিদকে ফুলেল শুভেচ্ছা জানান।
স্পিকার বলেন, সাজেদা চৌধুরীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তার রাজনৈতিক প্রজ্ঞা অনুকরণীয়।
এ সময় সংসদ উপনেতার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন স্পিকার। সংসদ উপনেতার কনিষ্ঠ পুত্র শাহদাব আকবার চৌধুরী ও পুত্রবধূ সাহনাজ খান এ সময় উপস্থিত ছিলেন।
এইচএস/জেডএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি