রাজনীতিতে খালেদার ৩ যুগ পূতির্তে শুক্রবার আলোকচিত্র প্রদর্শনী
বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসেবে তিন যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৯ মে) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানর আয়োজন করেছে বিএনপির গবেষণা সেল ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার (এনআরসি)।
সংগঠনটির পরিচালক বাবুল তালুকদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন এবং বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনের তিন যুগপূর্তি উপলক্ষে আগামীকাল শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেএইচ/এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ২ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৩ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৪ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৫ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল