কবি নজরুলের জন্মবার্ষিকীতে কর্মসূচি দিয়েছে বিএনপি
জাতীয় কবি নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (আজ) ২৫ মে, শনিবার সকাল ৮টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির মাজারে পুস্পস্তবক অর্পণ করা হবে। পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার প্রাঙ্গণে উপস্থিত থাকতে বলা হয়েছে।
কেএইচ/এসআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি