রাজধানীতে যুবদলের বিক্ষোভে রিজভী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিচারপতি শামসুদ্দিন মানিক কর্তৃক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কটূক্তির প্রতিবাদে রাজধানীতে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।
শনিবার (১৫ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। নাইটেঙ্গেল মোড় ঘুরে পরে আবার নয়াপল্টনে এসে মিছিলটি শেষ হয়।
এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন যুব দলের সভাপতি সাইফুল আলম নীরব, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর, দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহিনসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
কেএইচ/জেডএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি