ডেঙ্গু আক্রান্তের সব খবর মিডিয়ায় প্রকাশ হচ্ছে না : জামায়াত
জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত প্রায় ৩২ হাজার রোগী দেশের বিভিন্ন হাসপাতালগুলোয় ভর্তি হয়েছে। প্রায় একশত লোক ইন্তেকাল করেছেন। প্রতিদিনই গড়ে প্রায় আড়াই হাজারের মতো রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সারাদেশে যত লোক ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছেন, তার সব খবর মিডিয়ায় প্রকাশ না হওয়ার কারণে সঠিক তথ্য কেউই জানতে পারছেন না।’
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে জানানো হয়, এডিস মশা ধ্বংস ও ডেঙ্গুজ্বর প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১ আগস্ট থেকে সপ্তাহব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এই কর্মসূচি অব্যাহত থাকবে।
ডা. শফিকুর রহমান বলেন, এডিস মশার কামড়ের কারণে সৃষ্ট ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ফলে দেশে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে।
জামায়াত সেক্রেটারি বলেন, ‘বর্তমান সংকটজনক অবস্থা বিবেচনা করে পরিস্থিতি সহনশীল মাত্রায় না আসা পর্যন্ত এডিস মশা ধ্বংস ও ডেঙ্গুজ্বর প্রতিরোধে আরও জনসচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচি অব্যাহত রাখার লক্ষ্যে আমি দেশবাসী বিশেষ করে জামায়াতে ইসলামীর সব স্তরের জনশক্তির প্রতি আহ্বান জানাচ্ছি।’
কেএইচ/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি