২৪ ও ২৮ ডিসেম্বর গণভবনে আ.লীগের দুই সভা
আগামী মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের এক সভা অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে।
সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা।
এছাড়া আগামী শনিবার (২৮ ডিসেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের আরেকটি সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় গণভবনে এ সভা হবে।
এ সভায়ও সভাপতিত্ব করবেন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উভয় সভায় সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিতি থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের নবনির্বাচিত দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
এফএইচএস/এফআর/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ শহীদ আব্দুল্লাহর ভাইয়ের চিকিৎসায় আরও সহায়তা দিলো ‘আমরা বিএনপি পরিবার’
- ২ রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ৮ মার্চ
- ৩ রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে সংলাপে জোর দিলেন বিভিন্ন দলের নেতারা
- ৪ নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন
- ৫ সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি: নাহিদ ইসলাম