পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হাবিব
পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান হাবিব।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। পরে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়নের সিদ্ধান্ত হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদের পাবনা-৪ শূন্য আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিবকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
কেএইচ/এসআর
সর্বশেষ - রাজনীতি
- ১ শহীদ আব্দুল্লাহর ভাইয়ের চিকিৎসায় আরও সহায়তা দিলো ‘আমরা বিএনপি পরিবার’
- ২ রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ৮ মার্চ
- ৩ রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে সংলাপে জোর দিলেন বিভিন্ন দলের নেতারা
- ৪ নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন
- ৫ সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি: নাহিদ ইসলাম