ফেনীতে যুবদল নেতা গ্রেফতার
ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাত তিনটার দিকে শহরের রামপুর নিজ বাসা থেকে তাকে আটক করে র্যাব।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন জাগো নিউজকে জানান, সম্ভাব্য নাশকতা এড়াতে ১৭ মামলার আসামি জেলা যুবদলের সাধারণ সম্পাদককে তার রামপুরের বাসা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জাগো নিউজকে জানান, আটক জেলা যুবদলের সাধারণ সম্পাদককে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জহিরুল হক মিলু/এমজেড/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ মসজিদের সামনে যেসব গরিব মানুষ বসে থাকে, তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে?
- ২ সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে: নাহিদ ইসলাম
- ৩ ‘মার্কিন নতজানু নীতির কারণে খলিলুর রহমান বিএনপির মধ্যে টিকে আছে’
- ৪ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে জামায়াত আমিরের সাধুবাদ
- ৫ লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা