করোনা আক্রান্ত জাতীয় পার্টির মহাসচিব বাবলু
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাপা মহাসচিব ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা ভালো আছে।
তিনি আরও বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
এসএম/এমএইচআর
সর্বশেষ - রাজনীতি
- ১ শহীদ আব্দুল্লাহর ভাইয়ের চিকিৎসায় আরও সহায়তা দিলো ‘আমরা বিএনপি পরিবার’
- ২ রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ৮ মার্চ
- ৩ রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে সংলাপে জোর দিলেন বিভিন্ন দলের নেতারা
- ৪ নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন
- ৫ সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি: নাহিদ ইসলাম