আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জিতবে: কাদের
ফাইল ছবি
আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জিতবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, শেখ হাসিনার সততা ও দেশপ্রেমের কারণে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘর হল রুমে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার উন্নয়নের কারণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সততা ও সাহসিকতাই হচ্ছে শেখ হাসিনার ম্যাজিক।
এসময় ভালো লোকদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো মানুষ রাজনীতিতে না আসলে দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই মেধাবী, সৎ ও চরিত্রবান সুনাগরিকদের রাজনীতিতে আসতে হবে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, টেমস নদীর পাড় থেকে আসা বার্তায় দেশে আন্দোলনের হাঁক-ডাক দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বিএনপির ভাঙ্গাহাট আর জমবে না বলে মন্তব্য করেন তিনি।
এসইউজে/এআরএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ শহীদ আব্দুল্লাহর ভাইয়ের চিকিৎসায় আরও সহায়তা দিলো ‘আমরা বিএনপি পরিবার’
- ২ রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ৮ মার্চ
- ৩ রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে সংলাপে জোর দিলেন বিভিন্ন দলের নেতারা
- ৪ নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন
- ৫ সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি: নাহিদ ইসলাম