কুড়িগ্রামে আওয়ামী লীগের আনন্দ মিছিল
বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো ‘গণতন্ত্রের বিজয় উৎসব’ পালন করে। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মঙ্গলবার সকালে ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠি হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ জাফর আলী। জেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার ওয়াহেদুন্নবী সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, মিনহাজুল ইসলাম আইয়ুব, সালাউদ্দিন রুবেল, শফিকুল ইসলাম সাকিব, নাজমুল ইসলাম প্রমুখ।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নাজমুল হোসেন/এমজেড/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ মসজিদের সামনে যেসব গরিব মানুষ বসে থাকে, তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে?
- ২ সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে: নাহিদ ইসলাম
- ৩ ‘মার্কিন নতজানু নীতির কারণে খলিলুর রহমান বিএনপির মধ্যে টিকে আছে’
- ৪ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে জামায়াত আমিরের সাধুবাদ
- ৫ লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা