আখেরি মোনাজাতে অংশ নিলেন খালেদা
গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে আখেরি মোনাজাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাসা থেকে খালেদা জিয়াও এতে শরিক হন। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি বলেন, ‘বিগত কয়েক বছর ধরে টঙ্গীর ঐতিহাসিক বিশ্ব ইজতেমা ময়দানে গিয়ে মোনাজাতে অংশ নিতেন খালেদা জিয়া। কিন্তু গত বছর রাজনৈতিক পরিবেশ অনুকূলে না থাকায় আখেরি মোনাজাতে অংশ নিতে তিনি ইজতেমায় যাননি। ওই সময় তার রাজনৈতিক কার্যালয়ে বসেই মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া।
তবে এবার সে ধরনের কোনো পরিস্থিতি না থাকলেও বাসায় বসেই দোয়ায় অংশ নিয়েছেন খালেদা জিয়া।
এমএম/এসএইচএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
- ২ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ৩ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৪ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান
- ৫ নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক