কাউন্সিলের চূড়ান্ত সিদ্ধান্ত ২-১ দিনের মধ্যে : ফখরুল
কোথায় কখন ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হবে এ বিষয়ে আগামী দু’একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, কাউন্সিল সফল করতে ১১টি প্রস্তুতি কমিটি করা হয়েছে। এসব কমিটিতে কারা দায়িত্ব পালন করবেন সে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদ স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে বলেও জানান ফখরুল।
তিনি বলেন, তিনটি স্থান ভেন্যু হিসেবে চেয়ে ১৯ মার্চ কাউন্সিল করার সিদ্ধান্তেই অটল রয়েছে বিএনপি। তবে তারিখ ও স্থান পরিবর্তিত হলে তা আগামী দু’একদিনের মধ্যে জানানো হবে।
এমএম/এআরএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
- ২ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ৩ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৪ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান
- ৫ নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক