বিএনপির এক দফা দাবি অসাংবিধানিক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির এক দফা দাবি অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বুধবার (১২ জুলাই) এক টুইট বার্তায় বিএনপির এক দফা দাবি নিয়ে এ মন্তব্য করেন তিনি।
টুইট বার্তায় তিনি লিখেছেন, বিএনপির এক দফা দাবি অসাংবিধানিক। অসাংবিধানিক কিছু দাবি করা কেবল ইঙ্গিত দেয় যে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। এরপর তারা ঘোলা জলে মাছ শিকারের পরিকল্পনা করছে। আমরা তা হতে দেবো না। আমরা শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে আপস করবো না।
আজ বিএনপির এক দফার আনুষ্ঠানিক ঘোষণার আগেই এ টুইট করেন প্রতিমন্ত্রী।
আইএইচআর/এমএএইচ/
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াত আমির
- ২ উপর দিকে চেয়ে থুতু দিচ্ছেন, অপেক্ষা করেন তা ঘুরে নিজেদের গায়েই পড়বে
- ৩ গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার পরিণতি সরকারকে ভোগ করতে হবে: নাহিদ
- ৪ পহেলা বৈশাখে বৈরিতা নয়, সংহতি ও নতুন উদ্দীপনার আহ্বান ফখরুলের
- ৫ এ্যানি আমার বন্ধু, সম্পর্ক নষ্ট করতে ধাক্কাধাক্কির ভিডিও ছড়ানো হয়