আমার এজেন্টদের বের করে দিচ্ছে: হিরো আলম
ভোটকেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। তিনি বলেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে খবর আছে ১২টা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
সোমবার (১৭ জুলাই) সকাল ১০টায় বনানী মডেল স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন হিরো আলম।
আরও পড়ুন: যেসব কেন্দ্র পরিদর্শনে যাবেন হিরো আলম
তিনি বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে ৬০০ লোক নিয়োগ দিয়েছি। এরমধ্যে এখন পর্যন্ত ১২টি কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এছাড়া আমার ভোটারদের ঢুকতে দিচ্ছে না। এই নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে সন্দেহ করছি।

হিরো আলম অভিযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন তার এজেন্টদের বের করে দিয়েছেন।
জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরো আলম।
এমআই/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সবার সঙ্গে পরামর্শ করে দেশ পরিচালনা করবেন তারেক রহমান: চরমোনাই পীর
- ২ মন্ত্রিসভা গঠনে তারেক রহমানের সামনে ‘অভিজ্ঞতার হিসাব-নিকাশ’
- ৩ একসঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর দাবি এনসিপির
- ৪ পাহারাদারির মাধ্যমে নতুন সরকারের পাশে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান
- ৫ চরমোনাই পীরের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট, কথা হলো কী নিয়ে?