সরকারের সময় শেষ হয়ে এসেছে: আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকারের সময় শেষ হয়ে এসেছে। তাই তারা উল্টাপাল্টা আচরণ শুরু করেছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর মগবাজার এলাকায় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দলের পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, আজকের এ মিছিল থেকে প্রমাণ হবে বিএনপির নেতাকর্মীরা এ সরকারকে ভয় পায় না। বিএনপি নেতাকর্মীরা কাউকে ভয় পায় না। আজকের পদযাত্রা প্রমাণ করেছে রাজপথ আমাদের দখলে।
তিনি বলেন, বিএনপির মিছিলে বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। আবার যদি হামলা হয় তাহলে আমরাও পাল্টা জবাব দেবো। আমরা আর বসে থাকবো না।

বিএনপির এ নেতা আরও বলেন, বিশ্ববাসী এ সরকারের ওপর অতিষ্ঠ। দেশের জনগণও অতিষ্ঠ। তাই এ সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। আজকের এ পদযাত্রা থেকে আমরা প্রমাণ করবো, বিএনপি এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেবে না।
কেএইচ/এমকেআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির