চট্টগ্রামে চার নেতাকর্মীকে গ্রেফতারের দাবি বিএনপির
হরতাল অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) বিকেল থেকে সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত নগরীর চট্টগ্রাম উত্তর জেলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী।
তিনি বলেন, অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় বিএনপির চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে রোববার রাতে পাহাড়তলী থানা বিএনপি নেতা মনির আহম্মেদ ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনকে পাহাড়তলী থানা, আইন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দীনকে রাতে বাকলিয়া থানা, উত্তর জেলা ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলামকে আমান বাজার থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
ইকবাল হোসেন/এমএএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ৮ মার্চ
- ২ রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে সংলাপে জোর দিলেন বিভিন্ন দলের নেতারা
- ৩ নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন
- ৪ সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি: নাহিদ ইসলাম
- ৫ খামেনিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল