শোভাযাত্রা শেষে আবর্জনা পরিষ্কার করলেন বিএনপির নেতাকর্মীরা
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে রাজপথে জমে থাকা আবর্জনা পরিষ্কার করলেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক ও বিএনপি সমর্থিত রিকশা-শ্রমিক দলের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোভাযাত্রা শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
এর আগে দুপুর ১২টা থেকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। মিছিলে মিছিলে ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে শোভাযাত্রায় অংশ দেন বিএনপির অনুসারীরা। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেএইচ/বিএ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ মসজিদের সামনে যেসব গরিব মানুষ বসে থাকে, তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে?
- ২ সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে: নাহিদ ইসলাম
- ৩ ‘মার্কিন নতজানু নীতির কারণে খলিলুর রহমান বিএনপির মধ্যে টিকে আছে’
- ৪ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে জামায়াত আমিরের সাধুবাদ
- ৫ লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা