গুলশানে বিএনপির বিক্ষোভ মিছিল
বিএনপির বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গুলশানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। গুলশান-১ কাচাঁবাজার থেকে গুলশান-২ গোল চত্ত্বর পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করেন তারা।
রোববার (১০ নভেম্বর) দুপুরে গুলশান থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মিছিলের আয়োজন করে।
মিছিলে ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা, গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস এ মামুন, সদস্য সচিব শাহজাহান কবির, গুলশান থানা যুবদলের সদস্য সচিব মেহরাব জাবিন ফারুক, গুলশান থানা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শাদমান নায়ীম খান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন অংশ নেন।
আরও পড়ুন
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বিএনপির হাই কমান্ডের নির্দেশে নেতাকর্মীরা মাঠে উপস্থিত থাকবেন। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ঠিকানা হবে না। যেখানে তাদের দেখা যাবে সেখানে তাদের প্রতিহত করা হবে।
কেএইচ/এসআইটি/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ মসজিদের সামনে যেসব গরিব মানুষ বসে থাকে, তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে?
- ২ সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে: নাহিদ ইসলাম
- ৩ ‘মার্কিন নতজানু নীতির কারণে খলিলুর রহমান বিএনপির মধ্যে টিকে আছে’
- ৪ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে জামায়াত আমিরের সাধুবাদ
- ৫ লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা