শায়খ আহমাদুল্লাহর পোস্ট
২৬ জেলায় দেওয়া হচ্ছে দেড় হাজার মেঝে পাকা টিনের ঘর
ছবি: ফেসবুক পেজ থেকে সংগৃহীত
বন্যাপ্রবণ ২৬টি জেলায় ১৫০০টি মেঝে পাকা টিনের ঘর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ৫ এপ্রিল সন্ধ্যা ৭টা ১২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।
শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘১৫০০ আধাপাকা ঘরের পর বন্যার আগাম প্রস্তুতি হিসেবে বন্যাপ্রবণ ২৬টি জেলায় দেওয়া হচ্ছে ১৫০০টি মেঝে পাকা টিনের ঘর।’
তিনি লিখেছেন, ‘দুই কক্ষবিশিষ্ট ঘরগুলো দৈর্ঘে ২২ ফুট, প্রস্থে ১৩.৫ ফুট। বারান্দা দৈর্ঘে ২২ ফুট এবং প্রস্থে ৬ ফুট। মেঝে থেকে ছাদের উচ্চতা ৯ ফুট। পুরো ঘরে মোট ২টি দরজা এবং পর্যাপ্ত আলো-বাতাসের জন্য ৪টি জানালা থাকছে।’
আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান লিখেছেন, ‘বন্যাপ্রবণ অঞ্চলের হতদরিদ্র, যাদের ঘরের অবস্থা করুণ ও ভঙ্গুর, কয়েক ধাপে যাচাই-বাছাইয়ের পর তাদের দেওয়া হচ্ছে নতুন প্রকল্পের ঘরগুলো।’
সবশেষে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘ইতোমধ্যে গাইবান্ধা জেলায় ৫৫টি ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বাকিগুলোর কাজও চলমান রয়েছে।’
এসইউ