ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ফাইনালে সর্বকনিষ্ঠ সূর্যবংশির দ্রুততম সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ বলে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশি। মাত্র ১৪ বছর বয়সে সূর্যবংশী আইসিসি ৫০ ওভারের কোনো ফাইনালে দ্রুততম সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ে পরিণত হন।

শুক্রবার হারারেতে তার ঝোড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে শুরু করেছে ভারত।

৮০ বলে ১৭৫ রানের ইনিংসটি সূর্যবংশি সাজান সমান ১৫টি চার ও ছক্কায়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি করেন মাত্র ৩২ বলে। পরের পঞ্চাশ আসে আরও দ্রুত, মাত্র ২৩ বলে।

শতকের পর তার ব্যাটিং মেজাজ দেখে মনে হচ্ছিল পেয়ে যাবেন দ্বিশতক। ১৭৫ রানে আউট হয়ে হয়তো কিছুটা আফসোসেই পুড়েছেন তিনি। আউট হয়েছেন লামসডেনের বলে উইকেটকিপার থমাস রেউয়ের গ্লাভসে ক্যাচ দিয়ে। তবে তার এই ইনিংসে ফাইনালে শিরোপায় এক হাত দিয়েই দিয়েছে ভারত বলা চলে।

এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত ৩৬ ওভারের খেলা শেষে ভারতের বোর্ডে রান ৪ উইকেটে ৩০৮।

আইএন