ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

শামার জোসেফ বাদ, হুট করে পিএসএলে মুজারাবানি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে দলে বড় পরিবর্তন আনলো ইসলামাবাদ ইউনাইটেড। ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার শামার জোসেফকে সরিয়ে তার জায়গায় জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

পিএসএল নিলামে ইসলামাবাদ ইউনাইটেড জোসেফকে তার ভিত্তিমূল্য ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপিতে দলে ভেড়ায়, যেখানে আর কোনো দল তার জন্য বিড করেনি। তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

২৯ বছর বয়সী মুজারাবানি এর আগেও পিএসএলে খেলেছেন এবং ২০২১ সালে শিরোপাজয়ী দলে ছিলেন। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতায় ঘাটতি থাকলেও চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা হন তিনি, যা তাকে আবারও আলোচনায় নিয়ে এসেছে।

তিনবারের পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ইতোমধ্যে পেস বিভাগে আরও কয়েকজন বোলারকে দলে নিয়েছে। যার মধ্যে রয়েছেন মোহাম্মদ হাসনাইন, সালমান ইরশাদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মির হামজা ও রিচার্ড গ্লিসন।

মুজারাবানির অন্তর্ভুক্তি নিশ্চিত হলে তিনি হবেন এবারের পিএসএলে দ্বিতীয় জিম্বাবুইয়ান ক্রিকেটার, যেখানে আগেই রয়েছেন সিকান্দার রাজা।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে পিএসএল। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে।

এমএমআর