ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বিসিবিকে জানিয়েই এবার অস্ট্রেলিয়া গেছেন বুলবুল: বোর্ড সিইও

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

এর আগেও এমন খবর ছড়িয়ে পড়েছিল, অস্ট্রেলিয়ায় চলে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনেকেই ধারণা করছিলেন, পদ ছেড়ে দেবেন তিনি।

কিন্তু ওই খবর প্রকাশের পরের দিন দেখা যায়, বিসিবি ভবনে হাজির বুলবুল। প্রমাণ হয়ে যায়, পুরোটাই ছিল গুজব।

এবার আরও একবার তেমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার অবশ্য বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়ার খবরটি গুজব নয়। তবে বিসিবি সভাপতি বোর্ডকে জানিয়েই ছুটিতে গেছেন। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ (সোমবার) বেলা তিনটার দিকে জাগো নিউজকে নিশ্চিত করেছেন খবর।

নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘হ্যাঁ, বিসিবি সভাপতি অস্ট্রেলিয়া গেছেন। বিসিবিকে জানিয়েই গেছেন তিনি।’

এআরবি/এমএমআর