সাকিবকে ফেরানোর প্রক্রিয়া শুরু, এ প্লাস ক্যাটাগরি নিয়ে যা বললেন ফারুক
বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর জন্য প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবকে মাঠে ফেরানোর ব্যাপারে ক্রিকেট বোর্ড ইতিবাচক এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আইনি বিষয়গুলো সুরাহার চেষ্টা চলছে। শুক্রবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ইফতারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন ফারুক।
সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘সাকিবের বিষয়টা কিন্তু চলমান ছিল। আমি সভাপতি হওয়ার পর থেকেই চেষ্টা করছি। সাকিবের ফিটনেস এবং প্রফেশনালিজম নিয়ে কোনো সন্দেহ নেই। ক্রিকেট বোর্ড সবসময় চায় ও বাংলাদেশের হয়ে খেলুক। সাকিব আমাদের জন্য একটা অ্যাসেট এবং ব্র্যান্ড। ওর ফিটনেস দেখে ওকে সিলেক্ট করা আমাদের পার্ট, তবে আইনি বিষয়গুলো সরকার দেখছে। আশা করছি আপনারা খুব দ্রুতই একটা সুখবর পাবেন।’
সম্প্রতি ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার না থাকা নিয়ে আলোচনা চলছে। এ প্রসঙ্গে ফারুক আহমেদ জানান, এটি ক্রিকেটারদের অবনমন নয় বরং বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত। তিনি বলেন, ‘আগে সাকিব, তামিম, মুশফিকরা সব ফরম্যাটে নিয়মিত খেলতেন। বর্তমানে সব ফরম্যাটে অপরিহার্য এবং নিয়মিত খেলছেন এমন ক্রিকেটার নেই বললেই চলে। সে কারণেই হয়তো অপারেশনস কমিটি এ প্লাস ক্যাটাগরি না রেখে ‘এ’ গ্রেড দিয়ে শুরু করেছে।’
এসকেডি/আইএন
সর্বশেষ - খেলাধুলা
- ১ তামিমের উদ্যোগে অবনমন বাতিলের সিদ্ধান্তে ক্লাবগুলোর সম্মতি
- ২ বিএসজেএ-ইউএস অ্যাম্বাসির দুর্দান্ত ক্রিকেট লড়াই
- ৩ ক্রিকেটকে কেন্দ্র করে ক্রীড়া কূটনীতি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
- ৪ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশ, সাকিব-মাশরাফির জন্য দরজা খোলা
- ৫ ঘরের মাঠে বোর্নমাউথের কাছে হার, শিরোপা দৌড়ে চাপে আর্সেনাল