বিএসজেএ-ইউএস অ্যাম্বাসির দুর্দান্ত ক্রিকেট লড়াই
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার উৎসবমুখর পরিবেশে ক্রিকেটীয় লড়াইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশের যুক্তরাষ্ট্র অ্যাম্বাসি।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হওয়া ১৫ ওভারের এই ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করে যুক্তরাষ্ট্র দূতাবাস। টস জিতে আগে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১০০ রান করে বিএসজেএ। জবাবে ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র দূতাবাস।
ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিশ্চেনসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল, বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু ও বিএসজেএ সাধারণ সম্পাদক এসএম সুমন।
প্রাণবন্ত আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্র রাষ্ট্রদুত ব্রেন্ট ক্রিশ্চেনসেন। তিনি বলেন, দারুণ একটি ক্রিকেট ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। এটি আমাদের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ৷ জাতীয় ক্রিকেট মাঠে এসে প্রীতি ম্যাচ খেলতে পারা আমাদের জন্য দারুণ সম্মানের।
ম্যাচ শেষে দুই দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিশ্চেনসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল, বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু ও বিএসজেএ সাধারণ সম্পাদক এসএম সুমন।
এসকেডি/এমএমআর
এসকেডি/
সর্বশেষ - খেলাধুলা
- ১ তামিমের উদ্যোগে অবনমন বাতিলের সিদ্ধান্তে ক্লাবগুলোর সম্মতি
- ২ বিএসজেএ-ইউএস অ্যাম্বাসির দুর্দান্ত ক্রিকেট লড়াই
- ৩ ক্রিকেটকে কেন্দ্র করে ক্রীড়া কূটনীতি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
- ৪ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশ, সাকিব-মাশরাফির জন্য দরজা খোলা
- ৫ ঘরের মাঠে বোর্নমাউথের কাছে হার, শিরোপা দৌড়ে চাপে আর্সেনাল