ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

পরিবারের কাছে নিরাপদে ফেরাই হোক ঈদের বড় উপহার: পেসার শরিফুল

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৯ মার্চ ২০২৬

আগামী শনিবার দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন মুসলিম ধর্মালম্বীরা। যার যার কর্মক্ষেত্র ছেড়ে সবাই এখন নাড়ীর টানে বাড়ি যাচ্ছেন। তবে এই আনন্দের যাত্রায় যেন কোনো বিষাদের ছায়া না পড়ে, সেজন্য সবাইকে সতর্ক করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার শরিফুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিরাপদ সড়ক ও সতর্কতার ওপর গুরুত্বারোপ করেছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল যখন সড়কে, ঠিক তখনই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন শরিফুল। তিনি মনে করিয়ে দেন, গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। শরিফুল লিখেছেন, 'ঈদ মানেই খুশি আর আনন্দ। কিন্তু যাত্রা যতটা মধুর, সতর্কতা ততটাই জরুরি। গাড়ি চালানোর সময় দ্রুতগতি ও অবহেলা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।'

পরিবারের কাছে ফেরাই বড় সার্থকতা সড়ক দুর্ঘটনার হার কমিয়ে আনতে এবং নিরাপদ ভ্রমণের ওপর জোর দিয়ে এই পেসার আরও বলেন, 'পরিবারের কাছে নিরাপদে পৌঁছানোই সবচেয়ে বড় উপহার।'

পারস্পরিক সহযোগিতার আহ্বান ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি রাস্তায় একে অপরের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন শরিফুল। তিনি ছোট-বড় সব যানবাহনের চালক ও পথচারীদের উদ্দেশ্যে বলেন, 'একে অপরকে সাহায্য করুন, রাস্তা পারাপারে সতর্ক থাকুন। নিরাপদ ঈদ, আনন্দের ঈদ। নিরাপদে যান, নিরাপদে ফিরুন।'

এসকেডি/এএসএম