ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

আইপিএল

উদ্বোধনী ম্যাচে টস জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ে পাঠাল বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২৮ মার্চ ২০২৬

অবশেষে ফুরোলো অপেক্ষার পালা। শুরু হলো আইপিএলের নতুন আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামলো গত আসরের চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় হয়ে গেলো প্রথম ম্যাচের টস।

টস জিতলেন চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। টস জিতেই তিনি ব্যাট করার আমন্ত্রণ জানালেন সানরাইজার্সের ভারপ্রাপ্ত অধিনায়ক ইশান কিশানকে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স না থাকায় নেতৃত্ব দিচ্ছেন ইশান।

একাদশ

সানরাইজার্স হায়দরাবাদ: অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ইশান কিশান (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরিখ ক্লাসেন, নিতিশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, সলিল অরোরা, হর্ষ দুবে, ইশান মালিঙ্গা, হারশাল প্যাটেল, জয়দেব উনাদকাত।

ইমপ্যাক্ট বেঞ্চ: শিভাং কুমার, লিয়াম লিভিংস্টোন, ডেভিড পেইন, আর স্মরন, সাকিব হুসাইন।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিং, জ্যাকব ডাফি, সুয়াশ শর্মা।

ইমপ্যাক্ট বেঞ্চ: দেবদূত পাডিক্কাল, জ্যাকব বেথেল, রাসিখ সালাম, কনিষ্ক চৌহান, ভেঙ্কটেশ আইয়ার।

আইএইচএস/