নতুন মৌসুম শুরুর আগেই ইনজুরিতে মেসি
আসন্ন মৌসুমকে সামনে সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু থাকতে পারলেন না দলের সঙ্গে। নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম প্রস্তুতিতেই ইনজুরিতে পড়েছেন মেসি।
রোববার রাতে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা। এ ম্যাচে দলের সঙ্গে ছিলেন মেসি, তবে মাঠে নামেননি। কারণে নতুন মৌসুমের অনুশীলনেই তিনি যোগ দিয়েছেন আজ।
আর অনুশীলনের প্রথম দিনেই ছিটকে গেলেন মাঠ থেকে। বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে অনুশীলন করতে গিয়ে ডান পায়ের হাঁটুর নিচের পেশিতে চোট পেয়েছেন মেসি।
বিবৃতিতে তারা উল্লেখ করেছে, ‘আমাদের প্রথম একাদশের খেলোয়াড় লিওনেল মেসি সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিল। কিন্তু ডান পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করায় নিজেকে অনুশীলন থেকে সরিয়ে নিয়েছেন।
পরে পরীক্ষা-নিরীক্ষা ফল থেকে জানা গিয়েছে কাফ মাসলে গ্রেড ওয়ান ইনজুরি হয়েছে। যে কারণে মেসি বার্সেলোনাতেই থাকবেন এবং দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাবেন না। তিনি কবে নাগাদ সুস্থ্য হবেন তা জানানো হবে।’
এসএএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ নিজেদের সুরক্ষার দায়িত্ব নারীরও আছে, পুরুষের ওপর সব চাপালে হবে না
- ২ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ৩ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৪ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৫ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি