জাতীয় দলের সাবেক ফুটবলার নুরুল হক মানিক আর নেই
জাতীয় ফুটবল দলের সাবেক মিডফিল্ডার, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ নুরুল হক মানিক আর নেই।
আজ (রোববার) বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তিনি কিভাবে মারা গেছেন তা জানা যায়নি। নুরুল হক মানিকের ঘনিষ্ট এক কোচ জানালেন, ‘মারা গেছে নিশ্চিত হয়েছি; কিন্তু কিভাবে মারা গেলেন তা এখনো জানতে পারিনি।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে সাবেক এই ফুটবলার এবং বর্তমানে তৃণমূল পর্যায়ের কোচের।
আরআই/আইএইচএস/
সর্বশেষ - খেলাধুলা
- ১ নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের সামনে যত চ্যালেঞ্জ
- ২ বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে জিম্বাবুয়ে সুপার এইটে, অস্ট্রেলিয়ার বিদায়
- ৩ নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন
- ৪ ‘একটু তো খারাপ লাগছেই’ বললেন বিসিএলেও উপেক্ষিত মাহফুজুর রাব্বি
- ৫ ম্যারাডোনার যে রেকর্ড ভাঙতে পারবেন না মেসি-নেইমার-রোনালদো