ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

পেরুর স্টেডিয়ামে রহস্যময় ঘটনায় নিহত ১, আহত ৪৭

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৪ এপ্রিল ২০২৬

পেরুর রাজধানী লিমায় আলেহান্দ্রো ভিয়ানুয়েভা স্টেডিয়ামে এ ফুটবল ডার্বির আগে সমাবেশে ঘটে যাওয়া এক রহস্যজনক ঘটনায় অন্তত একজন নিহত এবং আরও ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই ঘটনার কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাস্কো। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘স্টেডিয়ামে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এতে ৪৭ জন আহত হয়েছেন এবং দুঃখজনকভাবে একজন মারা গেছেন।’

স্টেডিয়ামের একটি অংশ ধসে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। কিন্তু আলিয়ানজা লিমা ক্লাব কর্তৃপক্ষ সেই দাবি নাকচ করে জানিয়েছে, ভেন্যুর কোনো অংশ ধসে পড়েনি।

ক্লাবের মতো বক্তব্য দিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষও। ফায়ার সার্ভিস প্রধান মার্কোস পাজুয়েলো জানান, ‘দক্ষিণ দিকের গ্যালারির কাঠামো ভালো অবস্থায় ছিল। কোথাও কোনো দেয়াল বা অংশ ধসে পড়েনি।’

এদিকে পেরুভিয়ান ফুটবল লিগ জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার রাতে আলিয়ানজা লিমা ও ইউনিভার্সিতারিও দে দেপোর্তেসের ম্যাচ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আলিয়ানজা লিমা পেরুর অন্যতম সফল ক্লাব, যারা শীর্ষ লিগে ২৫টি শিরোপা জিতেছে। ক্লাবটির নারী দলও বর্তমান লিগ চ্যাম্পিয়ন।

আইএন