রাতে মাঠে নামছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয়বারের মত আজ মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথম দেখায় অজিদের ৪৭ রানে হারিয়েছিল প্রোটিয়ারা। সেন্ট কিটসে সিরিজের চতুর্থ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
ফাইনালে খেলার সমীকরণে টিকে থাকতে দু`দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। তাই জয় ভিন্ন বিকল্প নেই তাদের সামনে। দুটি করে ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ ম্যাচটি হারায়, এবার ঘুরে দাঁড়াতে চায় স্টিভেন স্মিথের দল। তবে তাদের বোলিং বিভাগ আছে বেশ ছন্দে।
অন্যদিকে স্বাগতিকদের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করলেও, পরের ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়াদের জন্য দু:সংবাদ হয়ে এসেছে রুশোর ইনজুরি। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে অলরাউন্ডার ডিন এলগারকে।
এমআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের