যুক্তরাষ্ট্রেই ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ
ভিসা জটিলতায় অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ। শেষ পর্যন্ত ভিসা সমস্যা সমাধান হওয়ায় যুক্তরাষ্ট্রেই হচ্ছে এই সিরিজটি।
যুক্তরাষ্ট্রে একমাত্র ফ্লোরিডার সেন্ট্রাল বগওয়ার্ড ন্যাশনাল পার্ক স্টেডিয়ামকেই আন্তর্জাতিক ওয়ানডে খেলার ছাড়পত্র দিয়েছে আইসিসি। আর এ মাঠেই আগামী ২৭ ও ২৮ আগস্ট ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়ার্কিং কমিটির সভা শেষে বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন।
চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে ভারত। এরপর যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে দুই দল।
এমআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ নিজেদের সুরক্ষার দায়িত্ব নারীরও আছে, পুরুষের ওপর সব চাপালে হবে না
- ২ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ৩ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৪ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৫ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি