বিকেএসপিতে আরচারি ও ভলিবল কোচেস কোর্স
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শেষ হয়েছে আরচারি ও ভলিবল সার্টিফিকেট কোচেস কোর্স। শনিবার সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রুহুল আজাদ, পরিচালক (প্রশিক্ষণ) মো. মোশারফ হোসেন মোল্লা, কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মিসেস নুসরাত শারমিন।
২০ দিনব্যাপী এ কোর্সে দেশের বিভিন্ন জেলা, বিভাগ, ক্লাবের ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।
আরআই/এনইউ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের