সাকিবকে সঙ্গ দিতে নেপিয়ারে শিশির
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। এবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে পারে কিনা সফরকারীরা সেটাই এখন দেখার বিষয়।
নতুন বছরের ৩ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। এরপর ৬ ও ৮ জানুয়ারি বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের সহধর্মিণীও টি-টোয়েন্টি সিরিজ উপভোগ করতে ইতোমধ্যে পৌঁছে গেছেন নেপিয়ারে। নেপিয়ার বিমানবন্দরে স্ত্রী উম্মে শিশিরকে নিজেই অভ্যর্থনা জানান সাকিব। এদিকে নেলসন থেকেই মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর পরিবার তাদের সঙ্গে আছেন।
এমআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের