আইপিএলের নিলামে অবিক্রীত মাহমুদউল্লাহ-সাব্বির
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার আগে নিলামে ডাকা হয় এনামুল হক বিজয়কে। তার ব্যাপারে আগ্রহ দেখায়নি কোনো দল। যে কারণে আইপিএলের নিলামে বিকোলেন না বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
এরপর নিলামে ডাকা হয় বাংলাদেশের আরও দুই ক্রিকেটারকে : সাব্বির রহমান রুম্মন ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই ক্রিকেটারকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো দল। তাই আইপিএলের নিলামে এখন পর্যন্ত অবিক্রীত থাকলেন সাব্বির-মাহমুদউল্লাহ।
বাংলাদেশ থেকে মোট ছয়জন ক্রিকেটার রয়েছেন আইপিএলের দশম আসরের নিলামে। এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন ছাড়াও নিলামে আছেন তামিম ইকবাল খান, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।
এনইউ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের