টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ।
কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিতব্য এই প্রস্তুতি ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশ দলের চার তারকা তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং শুভাশিস রায়কে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হলেও ওয়ানডে সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্যে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চায় মাশরাফিবাহিনী।
এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কুসল জানিথ পেরেরা, দিলশান মুনাবিরা, ধনঞ্জয়া ডি সিলভা, চতুরঙ্গা ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, সচিথ পাথিরানাদের উপস্থিতিতে শক্তিশালী দলই ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
এমআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের