এশিয়ান ক্লাব দাবায় জিতেছে সাইফ এসসি
এশিয়ান ক্লাব দাবা চ্যাম্পিয়ন্স লিগে হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের সাইফ স্পোর্টিং ক্লাবের; কিন্তু দ্বিতীয় রাউন্ডেই ঘুরে দাঁড়িয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। শ্রীলংকার কলোম্বোয় চলমান এ প্রতিযোগিতায় সাইফ স্পোর্টিং ক্লাব দ্বিতীয় রাউন্ডে ৩.৫-০.৫ পয়েন্টে হারিয়েছে চীনের ক্লাবকে।
সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব চীনের জু ইয়ানশেনকে, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ঝান ফুয়াংকে এবং ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান সান চাওবেকে পরাজিত করেন।
তবে জিততে পারেননি আরেক গ্রান্ডমাস্টার জিয়াউর রহমান। তিনি ড্র করেছেন চিনের মা লিনের সাথে। রোববার সাইফ স্পোর্টিং ক্লাব তৃতীয় রাউন্ড খেলবে অস্ট্রেলিয়ার সিডনি চেস ক্লাবের সাথে।
আরআই/আইএইচএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের