বার্সেলোনার অধিনায়ক ইনিয়েস্তা
এখন থেকে আর ভারপ্রাপ্ত নন, আনুষ্ঠানিকভাবেই বার্সেলোনার অধিনায়কত্ব করবেন ইনিয়েস্তা। ২০১৫- ১৬ মৌসুম পর্যন্ত কাতালানের দায়িত্বে থাকবেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
বুধবার রোমার বিপক্ষে বার্সার প্রীতি ম্যাচেই আনুষ্ঠানিক দায়িত্বের প্রথম আর্মব্যান্ড পরবেন ইনিয়েস্তা। ২০০২ সালে কাতালানদের হয়ে অভিষেক হয়ে, ৬০৩ ম্যাচে ৫৮টি গোল করেছেন এই মিডফিল্ডার।
সাধারণত ক্লাব ফুটবলে অধিনায়ক নির্ধারণ করেন কোচ-ম্যানেজাররা। বার্সেলোনায় এর ব্যতিক্রম। মূল দলের খেলোয়াড়রাই ভোট দিয়ে অধিনায়ক এবং তার সহকারীদের নির্বাচিত করেন। ইনিয়েস্তার পর দ্বিতীয় অধিনায়কের জন্য এবার ভোট পেয়েছেন লিওনেল মেসি। ইনিয়েস্তা ছিলেন দুইয়ে, মেসি তিনে।
এআরএস/এমএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ তামিমের উদ্যোগে অবনমন বাতিলের সিদ্ধান্তে ক্লাবগুলোর সম্মতি
- ২ বিএসজেএ-ইউএস অ্যাম্বাসির দুর্দান্ত ক্রিকেট লড়াই
- ৩ ক্রিকেটকে কেন্দ্র করে ক্রীড়া কূটনীতি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
- ৪ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশ, সাকিব-মাশরাফির জন্য দরজা খোলা
- ৫ ঘরের মাঠে বোর্নমাউথের কাছে হার, শিরোপা দৌড়ে চাপে আর্সেনাল