উম্মোচিত হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লোগো
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অন্যতম ফ্যাঞ্চাইজি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লোগো উন্মোচিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লোগোটির উন্মোচন করেন।
‘জয় অথবা জয়` শ্লোগানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওয়েবপেইজ-সহ ফেসবুক, ইউটিউব, টুইটারে এখন থেকে সব ধরনের আপডেট পাওয়া যাবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভক্তরা সবসময় সরাসরি দলটির সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।
এছাড়াও ফ্যানদের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স নানা ইভেন্ট চালু করেছে। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সদস্য হওয়ার সুযোগ পাচ্ছেন। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ভক্তরা মাঠে বসে খেলা দেখাসহ আইকন খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলা ও অটোগ্রাফ নিতে পারবেন।
আরটি/আরএস/আরআইপি
সর্বশেষ - খেলাধুলা
- ১ গুরুত্বপূর্ণ ম্যাচেই এমবাপেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ!
- ২ আইন ও ফিটনেস- দুই পরীক্ষায় পাস করলেই জাতীয় দলে ফিরতে পারবেন সাকিব
- ৩ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, চূড়ান্ত হলো সূচি ও ভেন্যু
- ৪ নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার বাঁচা-মরার লড়াই
- ৫ সোরলথের হ্যাটট্রিক, শেষ ষোলোয় অ্যাটলেটিকো মাদ্রিদ