ভারতীয় দলের নতুন জার্সি উম্মোচন
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দলের জন্য নতুন জার্সি উম্মোচন করেছে ভারত ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক স্পোর্টস ব্র্যান্ড ‘নাইকি’র করা এই জার্সি পড়েই বিশ্বকাপ খেলবে পুরুষ ও নারী উভয় দলই।
জার্সি উম্মোচনের পর একটি ছবিও প্রকাশ করা হয়। যেখানে রয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, আজিঙ্কে রাহানে, রবিন্দ্র জাদেজা ও উমেশ যাদব। এছাড়া রয়েছেন নারী দলের আরও পাঁচ ক্রিকেটার।
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের জার্সির অফিসিয়াল স্পন্সর নাইকি। আগামী ৮ মার্চ থেকে ভারতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর।
এমআর/পিআর
সর্বশেষ - খেলাধুলা
- ১ ঢাকার বকেয়া তিন কোটি ছাড়িয়েছে, কঠোর অবস্থানে বিসিবি
- ২ ভারতের বিপক্ষে ড্র করে সেমিতে নেপালকে পেলো বাংলাদেশ
- ৩ ফুটবল মাঠে শোকের ছায়া, শিশুদের স্কুলব্যাগ হাতে শ্রদ্ধা জানাল ইরান
- ৪ পেশেয়ার জালমি-রাওয়ালপিন্ডি পিন্ডজির হয়ে মুখোমুখি শরিফুল-রিশাদ
- ৫ বাংলাদেশে আইপিএল সম্প্রচারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার