পেশেয়ার জালমি-রাওয়ালপিন্ডি পিন্ডজির হয়ে মুখোমুখি শরিফুল-রিশাদ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। পিএসএল শুরু হলো ২৬ মার্চ। আজ ছিল পেশোয়ার জালমির প্রথম ম্যাচ। প্রতিপক্ষ এবারের পিএসএলে নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডজি। এই ক্লাবের হয়ে খেলছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার, লেগ স্পিনার রিশাদ হোসেন।
পেশোয়ার জালমি এবং রাওয়ালপিন্ডি পিন্ডজি- দু’দলের একাদশেই সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার- শরিফুল এবং রিশাদ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাওয়ালপিন্ডি পিন্ডজি।
টস জিতে ব্যাট করতে নেমে রাওয়ালপিন্ডির ব্যাটাররা রীতিমতো চড়াও হয় পেশোয়ারের বোলারদের ওপর। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে রাওয়ালপিন্ডি। ৪৬ বল খেলে সর্বোচ্চ ৮৩ রান সংগ্রহ করেন ইয়াসির খান। ৭টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৬টি। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৩২ বলে খেলেন ৪১ রানের ইনিংস।
কামরান গুলাম ২০ বরে করেন ৩৭ রান। ড্যারিল মিচেল ১৩ বলে করেন ২৩ রান এবং ৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন স্যাম বিলিংস। বাংলাদেশের শরিফুল ইসলাম ৪ ওভার বল করে ৩১ রান দিলেও কোনো উইকেট পাননি।
আইএইচএস/
সর্বশেষ - খেলাধুলা
- ১ উদ্বোধনী ম্যাচে টস জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ে পাঠাল বেঙ্গালুরু
- ২ ঢাকার বকেয়া তিন কোটি ছাড়িয়েছে, কঠোর অবস্থানে বিসিবি
- ৩ ভারতের বিপক্ষে ড্র করে সেমিতে নেপালকে পেলো বাংলাদেশ
- ৪ ফুটবল মাঠে শোকের ছায়া, শিশুদের স্কুলব্যাগ হাতে শ্রদ্ধা জানাল ইরান
- ৫ পেশেয়ার জালমি-রাওয়ালপিন্ডি পিন্ডজির হয়ে মুখোমুখি শরিফুল-রিশাদ