রোনালদোর গোলে পর্তুগালের জয়
বুলগেরিয়ার কাছে হারের ধাক্কা সামলে বেলজিয়ামের বিপক্ষে জয় পেয়েছে রোনালদোর পর্তুগাল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রোনালদো-নানির গোলে র্যাকিংয়ের শীর্ষ দল বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে তারা।
বেলজিয়ামের ব্রাসেলয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের প্রতি সম্মানে জয়ের জন্য মাঠে নামে স্বাগতিক বেলজিয়াম। তবে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নিজেদের করে দেয় রোনালদো-নানিরা। ম্যাচের ৯ মিনিটে গোলরক্ষক কোর্তয়ার কল্যাণে বেঁচে যায় স্বাগতিকরা। এরপর রোনালদোর হেড ক্রস বারে লাগলে গোল বঞ্চিত হয় পর্তুগাল। তবে ম্যাচের ২০ মিনিটে গোমেসের বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে দেন নানি।
এরপর ম্যাচের ৩৬ মিনিটে মারিওয়ের বাড়ানো বলে গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন রোনালদো। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।
বিরতি থেকে ফিরে খেলাত্য ফেরার চেষ্টা করে স্বাগতিকরা। ম্যাচের ৬১ মিনিটে লুকাকুর গোলে খেলায় ফেরার ইঙ্গিতও দিচ্ছিল বেলজিয়াম। তবে বাকি সময় আর কোন দল গোল করতে না পারলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদো- নানিরা।
এমআর/এমএস