কক্সবাজারে সাকিব দম্পতির রোমান্স
টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশ দলের অন্যান্য ক্রিকেটাররা দীর্ঘ সময় ছুটি পেলেও সাকিব সেখানে ব্যতিক্রম। কারণ বিশ্বকাপের পরপরই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে এই সময়ের মাঝেই কক্সবাজারের সমুদ্র সৈকতে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সাথে রোমান্টিক সময় পার করছেন সাকিব। ফেসবুকে উম্মে আহমেদ শিশিরের দেয়া স্ট্যাটাসে তারই বহি:প্রকাশ ঘটেছে।
স্টাটাসে একটি ডিনারের ছবি পোস্ট করেছেন শিশির। ক্যাপশনে তিনি লিখেছেন, সাগর আমাদের জন্য খোলা আকাশের নিচে রোমান্টিক পরিবেশ তৈরি করে দিয়েছে। চারিদিকে সাগর ছাড়া আর কোন শব্দ নেই। আরো একটা দিন লাখোবার মনে করিয়ে দিচ্ছে আমরা একে অপরকে কতটা ভালোবাসি।
এছাড়াও সকালের নাস্তার একটি দৃশ্যও ফেসবুকে আপলোড করেছেন সাকিবপত্নী।
আরএ/এমআর/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের