ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

‘আফ্রিদি অযোগ্য নির্বোধ’

প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

বিশ্বকাপে পাকিস্তানের খেলা শেষ হয়ে গেছে গ্রুপ পর্বেই। সবার আগে বিদায় নিয়েছে আফ্রিদির দল। তবে এখনও শেষ হয়নি পাকিস্তান ক্রিকেটের কাদা ছোঁড়াছুড়ি। পিসিবি’র কর্মকর্তারাই যেন মেতে উঠেছেন কথার খেলায়। প্রতিনিয়ত একে অপরকে ছাড়িয়ে যাচ্ছেন তারা। এবার পাকিস্তান দলের ম্যানেজার ইন্তেখাব আলম আফ্রিদিকে অযোগ্য এবং নির্বোধ বলে আখ্যায়িত করলেন। ইন্তেখাব বলেন, ‘শিক্ষা-দীক্ষা নেই। নির্বোধ। যোগ্যতাহীন এক নেতা সে।’

এই যোগ্যতাহীন নেতাকেই টি-টোয়েন্টিতে গত কয়েক বছর ধরে অধিনায়ক করে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি); কিন্তু বিশ্বকাপে যেই না বাজে খেলে হারল পাকিস্তান, তখনই সবার চোখের বিষে পরিণত হলেন আফ্রিদি। একই সঙ্গে বিশ্বকাপের সময়, ‘ভারতের কাছ থেকে পাকিস্তানের চেয়ে বেশি ভালোবাসা পান’ বলেও বিতর্কে জড়িয়েছিলেন আফ্রিদি।

ইন্তেখাব আলম বলেন, ‘অতিরিক্ত চাপে পড়ে যাওয়াটা পাকিস্তানের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই আরও বেশি চাপে ছিল দল। আমাদের ব্যাটিং, বোলিং- দুটি বিভাগই জঘন্য। ফিল্ডিংও অনেক খারাপ হয়েছে। রান বাঁচানোর পরিবর্তে, ওরা আরও বেশি করে চার-ছয় গলিয়েছে! বোলারদের মধ্যে আমির ছাড়া আর কেউ নেই, যে কি না ম্যাচ জেতাতে পারে। পিঞ্চ হিটার বলতে আমরা যা বুঝি, সেরকমও কেউ নেই দলে!’

আফ্রিদির মাঠের এবং মাঠের বাইরের সমালোচনা করে ইন্তেখাব আলম বলেন, ‘সব থেকে বড় ব্যাপার এই দলের ক্যাপ্টেন আফ্রিদি, যে কি না কুড়ি বছর ধরে ক্রিকেট খেলছে, সে মাঠের মধ্যে বা মাঠের বাইরে কোথাও কোনও ছাপ রাখতে পারেনি। নেতৃত্ব দেওয়ার কোনও গুণ ওর নেই। কোনও কৌশল ঠিকঠাক করতে পারেনি।’

আরআর/আইএইচএস/পিআর

আরও পড়ুন