ফিকরুর হ্যাটট্রিকে শেখ রাসেল জয়
ঢাকায় এসে নিজের জাত চেনাতে মাত্র দুই ম্যাচ সময় নিলেন ইথিওপিয়ান স্ট্রাইকার ফিকরু তেফেরা। শেখ রাসেলের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচেই হ্যাটট্রিক করে বুঝিয়ে দিলেন কেন তাকে আইএসএলের মত টুর্নামেন্টের অন্যতম সেরা স্ট্রাইকার বলা হতো।
বৃহস্পতিবার বিজেএমসির বিপক্ষে ফিকরুর হ্যাটট্রিক ৩-২ গোলের জয় পায় শেখ রাসেল। ম্যাচ জিতলেও ডিফেন্স নিয়ে বেশ ভাবতেই হচ্ছে রাসেলের কোচ মারুফুল হককে।
প্রথম ম্যাচে আরামবাগের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর এদিনও জয়ের জন্য মাঠে নেমেছিল রাসেল। ম্যাচের শেষ ৩০ মিনিট দশ জনের দল নিয়ে খেলে বিজেএমসি। ম্যাচে দুইটি হলুদ কার্ড খেয়ে মাঠ ছেড়েছিলেন নাইজেরিয়ার ডিফেন্ডার বেইবেক। খেলার তিন মিনিটেই ফিকরুর গোলে এগিয়ে যায় শেখ রাসেল। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি শেখ রাসেল। ৭ মিনিটেই নাইজেরিয়ান এলিটা কিংসলের এসিস্টে গোল করেন তবু। ১-১ ড্র নিয়ে প্রথমার্ধ শেষ করে দু`দল।
বিরতি থেকে ফিরে ৫৪ এবং ৭৬ মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফিকরু। খেলা শেষের ৮ মিনিট আগে বিজেএমসির ইলিয়াসু গোল করলেও সেটা ব্যবধান কমানো ছাড়া আর কোন কাজে আসেনি। দুই ম্যাচে ছয় পয়েন্ট পেয়েছে রাসেল অন্যদিকে বিজেএমসির সংগ্রহ তিন।
আরআর/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ তামিমের উদ্যোগে অবনমন বাতিলের সিদ্ধান্তে ক্লাবগুলোর সম্মতি
- ২ বিএসজেএ-ইউএস অ্যাম্বাসির দুর্দান্ত ক্রিকেট লড়াই
- ৩ ক্রিকেটকে কেন্দ্র করে ক্রীড়া কূটনীতি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
- ৪ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশ, সাকিব-মাশরাফির জন্য দরজা খোলা
- ৫ ঘরের মাঠে বোর্নমাউথের কাছে হার, শিরোপা দৌড়ে চাপে আর্সেনাল